নিজস্ব সংবাদদাতা
এসসিএসটি অ্যাক্টে সংশোধনের প্রতিবাদে আজ ভারত বনধের ডাক দিয়েছে বিভিন্ন সবর্ণ সংগঠন। বিহার ও মধ্য প্রদেশে এই বনধের ব্যাপক প্রভাব পড়েছে। বিহারের আড়া, খগড়িয়া সহ বিভিন্ন জেলায় রেল অবরোধ করে বনধ সমর্থকেরা। এনএইচ-৩১ আটকে বিক্ষোভও দেখায় তারা। এদিকে, বনধের জেরে অশান্তির আশঙ্কায় মধ্য প্রদেশের অনেক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্কুল বন্ধ রয়েছে বহু জেলায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news