নিজস্ব সংবাদদাতা
ইভিএম মেশিন খারাপ হওয়ার ফলে মহেশতলার একাধিক বুথে বন্ধ রয়েছে ভোট গ্রহণ । রোদ ওঠার আগেই ভোট সেরে ফেলতে চেয়েছিলেন যারা, মেশিন বিকল হওয়ায় গরমে অপেক্ষা করতে হচ্ছে তাদের । সকাল সকাল বুথে লাইন দিয়েছিলেন বহু বয়স্ক মানুষ । মেশিন খারাপ হওয়ায় নাজেহাল অবস্থা তাদের । এই অপেক্ষারত বয়স্কদের জন্য বুথে কোনও বসার জায়গা নেই। ফলে যে সব বুথে মেশিন খারাপ হয়ে গিয়েছে, সে সব বুথে অসন্তোষ দেখিয়েছেন ভোটাররা। অনেক বুথে খারাপ মেশিনের পরিবর্তে নতুন মেশিন এলেও ভোট শুরু হয়নি। যেইসব চাকুরীজীবীরা ভোট দিয়ে অফিসে রওনা হবেন ভেবেছিলেন, এইসব বুথে মেশিন খারাপ থাকায় বিপাকে তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news