নিজস্ব সংবাদদাতা
মাঝেরহাট ব্রিজের একাংশ ভাঙার পর এখন সব মহলে একটাই প্রশ্ন, কী গতি হবে চল্লিশোর্ধ্ব এই ভাঙা ব্রিজের? সেই নিয়ে আলোচনা করতেই আজ বেসু, আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে পূর্ত দফতর । এরআগেও পোস্তায় উড়ালপুল ভেঙে পড়ার পর এই ৩টি সংস্থার বিশেষজ্ঞদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনার পর কলকাতা ও শহরতলির সব সেতু, বিশেষ করে যেই সেতুগুলির বয়স ২০ বছরের বেশী সেই সেতুগুলির স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করতে চাইছে পূর্ত দফতর । এদিকে আজ দুপুর ৩টে নবান্নে শহরের সেতুগুলির হাল হকিকত নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, মুখ্য সচিবও রেলের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন যেখানে কলকাতা ছাড়াও রাজ্যের যতগুলি রেল ওভারব্রিজ আছে তাদের স্বাস্থ্য ও রক্ষনাবেক্ষন নিয়ে আলোচনা করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news