Breaking News
Home / TRENDING / মহিলাদের সম্মান করা শিখতে হবে, তেলেঙ্গানা ধর্ষণ কান্ড নিয়ে সরব সঙ্ঘ প্রধান

মহিলাদের সম্মান করা শিখতে হবে, তেলেঙ্গানা ধর্ষণ কান্ড নিয়ে সরব সঙ্ঘ প্রধান

নিজস্ব প্রতিবেদন:

 

মহিলাদের প্রতি সম্মান করা ঘরে বসে শুরু করা উচিত বলে মনে করেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। রবিবার নয়া দিল্লিতে গীতা উৎসবে অংশগ্রহণ করে ভাগবত বলেন, “যেসব পুরুষ মহিলাদের শ্লীলতাহানি করেন, তাঁদের মনে রাখা উচিত তাঁদের ঘরেও মা বোন রয়েছে। তাই ঘর থেকে তাঁদেরকে সম্মান করা শিখতে হবে।”

 

একইসঙ্গে সঙ্ঘ প্রধান বলেন, সরকার মহিলাদের সুরক্ষার জন্য বেশ কয়েকটি আইন প্রয়োগ করেছে, সেগুলি যথাযথ ভাবে ব্যবহার করা উচিত। তাছাড়া সবকিছু সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। মহিলাদের সম্মান করা নিজেদেরকেই শিখতে হবে। মহাভারতের অর্জুনের উদাহরণ টেনে এনে মোহন ভাগবত বলেন, উর্বশী যখন তাঁর সামনে এসেছিল, তখনও অর্জুন নিজের নৈতিকতা ভোলেননি। তিনি উর্বশীকে তাঁর মা বলে সম্বোধন করেছিলেন। আমাদেরও সমাজে মহিলাদের সম্মান বাড়ানোর কাজ করা উচিত। 

 

২৫ নভেম্বর তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় গণ ধর্ষণের শিকার হন ২৬ বছর বয়সী পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি। পরদিন তাঁর মরদেহ আগুনে দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ এই মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরে দেশজুড়ে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সবাই ধিক্কার জমিয়েছেন। মহিলাদের সুরক্ষা নিয়ে চিন্তাই প্রশাসন।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *