Breaking News
Home / TRENDING / তেলেঙ্গানা কাণ্ডে স্বীকারোক্তি মূল অভিযুক্তের মায়ের, বিচারের আশায় ফুঁসছে দেশ

তেলেঙ্গানা কাণ্ডে স্বীকারোক্তি মূল অভিযুক্তের মায়ের, বিচারের আশায় ফুঁসছে দেশ

নিজস্ব প্রতিবেদক:

 

হায়দ্রাবাদে পশু চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্তের মা দাবি করেন, ওই দিন তাঁর ছেলে রাত ১টা নাগাদ বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে তিনি কাউকে খুন করেছেন একথা বারবার মুখে আওড়াতে থাকেন। ২৭-২৮ নভেম্বর রাতে পশু চিকিৎসক প্রিয়াঙ্কাকে ধর্ষণ ও খুন করা হয়। তারপর ওই মহিলা চিকিৎসকের মৃতদেহ সামশাবাদ টোল প্লাজা থেকে ৩০ কিমি দূরে পাওয়া গিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক ড্রাইভার মো আরিফ সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। 

 

খবর অনুযায়ী, আরিফের মা বলেন ওই দিন আমার ছেলে খুবই ভীত হয়ে ছিল। আমি যখন জিজ্ঞাসা করি, তখন সে বলে অ্যাক্সিডেন্টে আমি একজনকে মেরে দিয়েছি। এই ঘটনার পর সকাল ৬টায় নারায়ণপুরের জক্কুলর গ্রাম থেকে আরিফকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলার দ্রুত শুনানির জন্য আর্জি জানিয়েছেন। তিনি বলেন, মানুষের কাছে প্রতিজ্ঞা করছি অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া হবে। আদালত এই ঘটনায় মো আরিফ, জোল্লু শিবা, জোল্লু নবীন ও চিন্তাকুণ্ঠা চেনকেশভুলুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তের দেরি হওয়ার জন্য এই মামলায় তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *