নীল বণিক
মুকুল রায়কে ধরতে মরিয়া রাজ্য পুলিশের গোয়েন্দারা। বাম আমলে, তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। সেই অভিযোগ গুলির তথ্য সংগ্রহ করতে উঠে পড়ে লেগেছে পুলিশ। জানা গিয়েছে, বীজপুর থানায় মুকুল রায়ের বিরুদ্ধে কেসগুলি জেলা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা দেখছেন। তৃণমূলে থাকার সময়ও দলে তাঁর বিরোধী গোষ্ঠীর লবি একাধিক মামলা করেছে রাজনীতির চাণক্যের বিরুদ্ধে। সেই কেস গুলিও রাজ্য পুলিশের গোয়েন্দারা গুরুত্ব সহকারে দেখছেন। মুকুল রায়ের একাধিক ছায়া সঙ্গীর বিরুদ্ধেও পুলিশের খাতায় ডায়েরি রয়েছে। তাদের কেস গুলিও নতুন করে সামনে আনছে রাজ্য পুলিশ। মুকুল রায়কে হাতে পেতে মরিয়া হয়ে উঠেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তারাও কলকাতার বিভিন্ন থানায় মুকু্ল রায়ের মামলা গুলি নতুন করে ঘাঁটতে শুরু করেছেন। পঞ্চায়েত ভোটের সময় এমনিতেই প্রচারে সক্রিয় এই বিজেপি নেতা। তাঁর পিছনে চব্বিশ ঘন্টার জন্য জোঁকের মতন লেগে আছে রাজ্য পুলিশের গোয়েন্দারা। এমনকি দিল্লিতে থাকলেও মুকুল রায়কে লক্ষ রাখছে রাজ্য আইবির গোয়েন্দারা। দিল্লিতে রাজ্য পুলিশের আটজন গোয়েন্দার নজর সবসময় মুকুল রায়ের ওপর। তবে এতকিছু করার পরেও মুকুল রায়কে গ্রেফতার করার মতো জোড়াল কোনও তথ্য সংগ্রহ করতে পারেন নি গয়োন্দারা। রাজ্য পুলিশের গোয়েন্দারা বলছেন, আইবির হাতে তথ্য দিয়ে মুকুল রায়কে গ্রেফতার করাতে গেলে মুখ পুড়বে পুলিশেরই। তাছাড়া বেশি দিন বিজেপি নেতাকে গারদে ধরে রাখা যাবে না। তাই তথ্য সংগ্রহ করে চাণক্যকে গ্রেফতার করতে কালঘাম ছুটছে পুলিশের ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news