নিজস্ব সংবাদদাতা
মহিলা ও নাবালিকাদের অশ্লীল ভিডিও ও মেসেজ পাঠানোর অপরাধে হরিয়ানার ভিওয়ানী থেকে এক প্রাক্তন জুনিয়র গোল্ড মেডালিস্ট জুডো চ্যাম্পিয়নকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, সোনু শর্মা নামের ওই জুডো খেলোয়ার দিল্লিতে এক মহিলাকে যোগার প্রশিক্ষণ দিতেন। কিন্তু কয়েক দিন পর থেকেই ওই মহিলাকে সোনু অশ্লীল ভিডিও পাঠাতে থাকে বলে অভিযোগ । এরপর সোশাল মিডিয়ায় ওই মহিলার ভুয়ো প্রোফাইল তৈরি করে অশ্লীল ছবি পোস্ট করতে থাকে সোনু । ঘটনার অভিযোগ দায়ের করা হলে সোনু চুল কেটে বেশ পাল্টে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় । এরপর মঙ্গলবার সকালে ভিওয়ানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news