Breaking News
Home / TRENDING / কাঁকসায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরে ভোট বয়কট ৭ সদস্যের

কাঁকসায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরে ভোট বয়কট ৭ সদস্যের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও তৃণমূলের অন্দরে কোন্দল অব্যাহত। এবার বোর্ড গঠনের ভোটাভুটি বয়কট করলেন তৃণমূলের ৭ নির্বাচিত সদস্য। দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার উগরে দিল নীচুতলার কর্মীরা। কাঁকসা ব্লকে  তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বছর তিনেক ধরে দলের ব্লক সভাপতি গঠন করা সম্ভব হয়নি। এবারও পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও কোন্দলের জেরে বিড়ম্বনার মুখে তৃণমূল। সোমবার ছিল কাঁকসা পঞ্চায়েত  সমিতির বোর্ড গঠন। মোট ২১ জন সদস্য। তার মধ্যে সভাপতি পদ নিয়ে গত কয়েকদিন ধরে দলের অন্দরে ছিল জোর জল্পনা। এ নিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠছিল। শেষমেশ রবিবার রাত্রে ১২ জন নির্বাচিত সদস্যকে দুর্গাপুরে সুরক্ষা দিয়ে রেখেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সোমবার কাঁকসা বিডিও অফিস ছিল নিরাপত্তার চাদরে মোড়া। এদিন মোট ২০ জন সদস্য হাজির ছিল। ১ জন শারীরিক অসুস্থতার কারনে গরহাজির ছিল। বোর্ড গঠনের ভোটাভুটি ঘোষণা হতেই দেবদাস বক্সী, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি পুর্নিমা বাউরী ও চিন্ময় মন্ডল সহ ৭ সদস্য সভা বয়কট করে বেরিয়ে আসে। বাকি সদস্য দ্বারা সভাপতি নির্বাচিত হয় নিখিল ডোম এবং সহসভাপতি বুড়ি টুডু। ঘটনার জেরে কাঁকসায় উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *