Breaking News
Home / TRENDING / দলীয় কর্মসূচী থেকে ফেরার পথে এবিভিপির সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দলীয় কর্মসূচী থেকে ফেরার পথে এবিভিপির সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, বারুইপুরঃ
এক এভিবিপি সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম সৌমিক হালদার নামে ঐ ছাত্র বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ আমতলা থেকে দলের কর্মসূচীর পর ফেরার সময় হামলা চালানো হয় ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সৌমিক হালদারের ওপর। বিজেপির ছাত্র সংগঠন করার অপরাধেই সৌমিক হালদারের ওপর তৃণমূলের সমর্থকেরা হামলা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন আক্রান্ত ও তার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর ও বিষ্ণুপুর থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *