Breaking News
Home / TRENDING / কড়া নিরাপত্তায় ভোট শুরু রাজ্যে

কড়া নিরাপত্তায় ভোট শুরু রাজ্যে

ওয়েব ডেস্ক

আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। কড়া নিরাপত্তায় ভোট শুরু হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। এই দুই কেন্দ্রেই স্পর্শকাতর বুথগুলিতে সশস্ত্র বাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে। আলিপুরদুয়ারে মোট ভোটার ১৬,৪২,২৮৫। এদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মহিলা ভোটার রয়েছে। তৃতীয় লিঙ্গ ২৬জন। মোট ১৮৩৪ পোলিং বুথে সশস্ত্র বাহিনী দিয়ে ভোটগ্রহণ করানো হচ্ছে। কোচবিহারে মোট ২০১০টি পোলিং বুথে সশস্ত্র বাহিনীর পাহাড়ায় ভোট দিচ্ছেন ১৮,০৯৫৯৮জন ভোটার। এদের মধ্যে ৯,৪০৯৪৮ জন পুরুষ ভোটার এবং ৮,৬৮৬৩২জন মহিলা ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ১৮ জন।
প্রথম দফার ভোটে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গতবারের সাংসদ দশরথ তিরকে। বিজেপির প্রার্থী জন বারলা। এছাড়াও লড়াইয়ে রয়েছেন আরএসপি ও কংগ্রেসের প্রার্থী।

কোচবিহারে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। সেখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা পরেশচন্দ্র অধিকারীকে। এছাড়াও লড়াইয়ে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায় ও কংগ্রেসের পিয়া রায়চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *