ওয়েব ডেস্কঃ
মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলেন উন্নাও ধর্ষণকাণ্ডের অভিযোগকারিণী ও তাঁর পরিবার। রবিবার উত্তরপ্রদেশের রায়বেরেলীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নির্যাতিতার মা ও তাঁর আইনজীবীর। গুরুতরভাবে আহত হয়েছেন মূল অভিযোগকারিণী ওই তরুণী।
প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, ওইদিন গাড়ি করে ফিরছিলেন মা ও মেয়ে, গাড়ি চালাচ্ছিলেন আইনজীবী। প্রবল বৃষ্টির কারণে দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে ওই নির্যাতিতার বাবার জেলের মধ্যে মৃত্যু হয়। ওই ঘটনায় কুলদীপ সেঙ্গারের ভাই অতুল জড়িত থাকার অভিযোগ উঠেছিল।
প্রসঙ্গত, ২০১৭ সালে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী। এমনকি সঠিক বিচারের আশায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news