Breaking News
Home / TRENDING / ভারতরত্ন সম্মানে আগামী ৮ অগাস্ট ভূষিত হবেন প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

ভারতরত্ন সম্মানে আগামী ৮ অগাস্ট ভূষিত হবেন প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

ওয়েব ডেস্কঃ

 

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে আগামী ৮ আগস্ট ভারতরত্ন সম্মান তুলে দেওয়ার কথা জানালো রাষ্ট্রপতি ভবন। রবিবার রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, আগামী ৮ আগস্ট রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের হাতে ভারতরত্ন সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 

দেশের ১৩ তম রাষ্ট্রপতি হিসাবে কার্যকাল শেষের পর গত জানুয়ারিতে মোদী সরকার ভারতরত্ন সম্মান দেওয়ার জন্য প্রণব মুখোপাধ্যায়ের নাম মনোনীত করেন। তাঁর সম্মান প্রাপ্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, “সমসাময়িককালে সেরা কূটনৈতিক প্রণববাবু, দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি।”

 

২০১২ সালে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন প্রণব মুখোপাধ্যায়। জুলাই ২০১৭ পর্যন্ত ওই পদে তিনি ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে ছিলেন তিনি। রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত করেছেন। গত বছর আরএসএসের একটি কর্মসূচিতে তাঁর যোগদান নিয়ে সমালোচনা শুরু হয় কংগ্রেসের অন্দরে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *