ওয়েব ডেক্সঃ
পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার মেয়াদ কমানো আমেরিকা। এমনকি বাড়ানো হয়েছে ভিসার ফিজও। যদিও কারণ হিসেবে পাকিস্তানের ব্যাখ্যা, মার্কিন নাগরিকদের ভিসার মেয়াদের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করে ইসলামাবাদ। সেই নীতির সঙ্গে সাযুজ্য রেখেই মার্কিন নীতিতে এই রদবদল হয়েছে।
পাকিস্তানি সাংবাদিকদের ভিসায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এই বিভাগে ভিসার মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৩ মাস করা হয়েছে। তবে ব্যবসা, বেড়ানো এবং ছাত্রদের ভিসার মেয়াদ একই রেখেছে হোয়াইট হাউস। এছাড়াও ভিসার ফিজেও আমূল পরিবর্তন এনেছে আমেরিকা। আগে পাকিস্তানি ভিসার খরচ ছিল ১৬০ মার্কিন ডলার, এখন তা বাড়িয়ে ১৯২ মার্কিন ডলার করা হয়েছে।
তবে কূটনৈতিক সূত্র উদ্বৃত করে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন নাগরিকদেরও একই মেয়াদের ভিসা দেয় পাকিস্তান। যেমন মার্কিন সাংবাদিকদের পাকিস্তানে ভিসা দেওয়া হয় তিন মাসের জন্য। ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সেই নীতি মেনেই আমেরিকার ভিসার মেয়াদ একই রকম করতে চেয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news