তীর্থ মাহাতো
এক্সক্লুসিভ
ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল হয়তো ক্লাব জোটের সঙ্গে সভা করবে না। ফলে ক্লাব জোটের তাদের ২০ দলের যৌথ লিগের দাবি জানানোর সুযোগ কতটা পাবে তা নিয়ে সন্দেহ। সুপার কাপ না খেলায় আই লিগের ক্লাবগুলোর উপর প্রফুল দারুণ চটেছেন। প্রফুল যদি দেখা না করেন, ক্লাব জোট আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারে। শোনা যাচ্ছে, ক্লাব জোটের ক্লাবগুলো ফেডারেশন অনুমদিত টুর্নামেন্ট না খেলে ইউনিফায়েড লিগ খেলতে পারে। কারণ, সামনের মরশুম থেকে ফেডারেশন আইএসএলকে দেশের এক নম্বর লিগেরর তকমা দেবে। ইস্ট–মেহনে খেলতে হবে লিগ ওয়ান। যেখানে কোনও প্রমোশন থাকবে না। আইএসএলে থাকবে না কোনও রেলিগেশন। তাই, ক্লাব জোট এমমনই সিদ্ধান্ত হয়তো নিতে পারে। ক্লাব জোট এই সপ্তাহে আরও একবার নিজেদের মধ্যে মিটিংয়ে বসতে পারে। সেই মিটিং সম্ভবত হতে পারে কলকাতাতেই। তবে, দেশের এক নম্বর টুর্নামেন্টে মোহনবাগান–ইস্টবেঙ্গল না খেললে, সেটা হবে খুবই লজ্জার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news