নীল বণিক
হাফ ডজনের বেশি মন্ত্রী পাঠিয়ে মমতার বিরুদ্ধে আন্দোলনের গতি বাড়াতে চান অমিত শাহ। পুরুলিয়ার বলরামপুর থেকে কোচবিহার রাজ্যের সব জেলাতেই বিজেপি কর্মীরা শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছেন। সন্ত্রাসের মধ্যেও দলীয় কর্মীদের গণতন্ত্রের লড়াইকেই সাধারন মানুষের সামনে তুলে ধরতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আগামি ১৩ জুন থেকে ১৭ ই জুন রাজ্য জুড়ে আন্দোলনে নামছেন রাজ্য বিজেপির কর্মীরা। রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করবেন বিজেপি কর্মীরা। জেলায় জেলায় সেই ঘেরাও কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠাবেন অমিত শাহ । জানা গিয়েছে, দিল্লির প্রায় হাফ ডজনের বেশী মন্ত্রীকে এরাজ্যে প্রচারে আসার জন্য বলা হয়েছে। দু এক দিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে জেলার লিস্ট পৌঁছে যাবে অমিত শাহের দফতর থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news