Breaking News
Home / TRENDING / এ মাসের শেষেই রাজ্যে অমিত শাহ

এ মাসের শেষেই রাজ্যে অমিত শাহ

নীল বণিক

রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগামি ২৭ ও ২৮ শে জুন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যে থাকবেন বলে দলীয় সূত্রের খবর। প্রথম দিন কলকাতায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। দলের কেন্দ্রীয় নেতা রামলাল দলের সর্বভারতীয় সভাপতির রাজ্য সফরের সময় সূচী ঠিক করছেন বলে দলীয় সূত্রের খবর। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব চাইছে অমিত শাহ কিছুক্ষণের জন্য হলেও পুরুলিয়ার বলরামপুরে যান। দলের রাজ্য নেতাদের এই মনোভাবের কথা সর্বভারতীয় সভাপতির কাছে পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় নেতা রামলাল। রাজ্য সফর নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করছেন দলের সর্বভারতীয় সভাপতি। দুদিনের রাজ্য সফরে এসে ২০১৯র লোকসভা ভোটের চুড়ান্ত প্রস্তুতি শুরু করে দিতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *