Breaking News
Home / TRENDING / বিশ্ব পরিবেশ দিবসে বাঙালির স্লোগান—বিট ভাগড় করাপশন

বিশ্ব পরিবেশ দিবসে বাঙালির স্লোগান—বিট ভাগড় করাপশন

কিশোর ঘোষ :  

বিশ্ব পরিবেশ দিবসে ভাগাড় প্রসঙ্গ তুলতেই হবে বাঙালিকে। কিন্তু তার আগে অন্য দু’ কথা—
এবারের পরিবেশ দিবস ভারতের জন্য স্পেশাল। প্রতিবারই একটি দেশকে ‘হোস্ট’ করা হয়। এবারের পরিবেশ দিবসের মুখ হল ভারত। ভারত সরকারের এবারের শপথ—প্লাস্টিক বর্জন। উল্লেখ্য, বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির তালিকার ভারতের শহরের সংখ্যা সর্বাধিক। যে দূষণের অন্যতম কারিগর প্লাস্টিক। সবার জানা রাজধানি দিল্লির কুখ্যাত দূষণের কথা। কিন্তু কলকাতাও কম যায় না। মাস খানেক আগের সমীক্ষা বলেছে, দেশে দূষণে কলকাতার স্থান দ্বিতীয়।
অপরপক্ষে, এ পোড়া বঙ্গে সংবাদ মাধ্যমে জানতে পারি, একের এক গাছ ভাঙার গল্প। শহরে সামান্য ঝড়বৃষ্টি হলেই গাছ উপড়ে পড়ে রাস্তায়। গাছ পোতার খবর মেলে কি? পরিবেশবিদরা ভালো বলতে পারবেন, তবে সাধারণ বুদ্ধিতেও বোঝা যায়—পার্কে ফুল ফোটালে দেখতে সুন্দর হয় বটে, যে কাজ নিয়মিত (সৌন্দর্যায়ন) করে চলেছে রাজ্য সরকার। তাছাড়া রাস্তায় আলো লাগানো হচ্ছে শহরতলির গলি-গলতাতেও। পুরোনো আলো সরিয়ে নতুন আলোও হচ্ছে। কিন্তু বেশি অক্সিজেন দেওয়া, বৃষ্টি নিয়ন্ত্রক বড় গাছ পোতার কথা ভাবা হচ্ছে না। আরও দুঃখজনক, কোথাও কোথাও নেতা মন্ত্রীরা আচমকা গাছ পুতে গেলেও সে সবুজায়নের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। ফলে অচিরেই চারা মরে পড়ে থাকছে গোলাকার শূন্যতা! প্লাস্টিক বর্জন জিনিসটাও বিশেষ মজার এ বঙ্গে। ধরুন, প্লাস্টিক বন্ধ হল এক এলাকায়। স্থানীয় প্রশাসন খুব হম্বিতম্বি করল একদিন। দিন পনেরো পর পরিস্থিতি যা ছিল তাই। পলিথিনে ড্রেন বন্ধ, জল উপচে রাস্তায়। ফের পরিবেশ দিবসে মনে পড়ে আমাদের, ‘পরিবেশের জন্য অ-নে-ক কিছু করতে হবে।’ যাক গে, শুরুতে যা বলছিলাম। সবুজ প্রকৃতি তো দূর, ভাগাড় কাণ্ডের পর বঙ্গজাতকের খাদ্য সুরক্ষাতেও হাত পড়েছে!
সেই পরিপ্রেক্ষিতে, বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ‘বিট প্লাস্টিক পলিউশান’ হলেও বাঙালির স্লোগান—বিট ভাগাড় করাপশন। কারণ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের। ভাগাড়ের মরা পশুর কথা জানার পর, পচা মুরগি কাণ্ড সামনে আসতেই প্রায় উপোস করার মতো হাল। ইতিমধ্যে মাংস খাওয়া বন্ধ দিয়েছি। রেস্টুরেন্টে খাওয়া ছেড়েছি। এমনকী চোখের সামনে মুরগি না কাটলে বহুদিনের পরিচিত মাংস বিক্রেতাকেও খিস্তি দিচ্ছি। রাগব না বলুন? খেলাম কচি পাঠা, এখন জানতে পারছি মরা বেড়াল, রাস্তার কুকুর! ওয়াক থুঃ! এটুকু শুনে অনেকে বলবেন, বাঙালি কি বাঘ-সিংহর মতো? মাংসাশী?
নিশ্চই নয়। মাছ-ডিম-সবজিও খাই। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বরফে চাপা চিংড়ির খবর বের হল যে! বহু মাছই তো বরফের…। তার মানে মাছেও নো ভরসা! অথচ বর্ষা ঢুকব ঢুকব করছে। সামনেই ইলিশের মরসুম। কিন্তু…। ইন্ডাস্ট্রিয়াল বরফ দেওয়া নয় তো?
জানতে পারলাম, আজ খোদ নবান্নে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন বৈঠকের লাঞ্চে মাংসের পদ রাখা হয়নি। তাহলে? ভুল বলেছি কি?
বাঙালির বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান হল—বিট ভাগাড় করাপশান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *