Breaking News
Home / TRENDING / মমতাদের দাবি নস্যাৎ করে সরব হলেন প্রাক্তন নির্বাচন কমিশনার

মমতাদের দাবি নস্যাৎ করে সরব হলেন প্রাক্তন নির্বাচন কমিশনার

ওয়েব ডেস্ক

ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ ১০০ শতাংশ সুরক্ষিত, আবারও জানালেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা। এদিন কলকাতায় একটি অনুষ্ঠানে চাওলা জানান ভারতে ব্যবহৃত ইভিএমগুলি কোনও অন্য মেশিনের সঙ্গে যুক্ত নয়। বরং এগুলি অনেকটা ডেস্কটপের ক্যালকুলেটরের মতো, মাত্র কয়েকটা ধরাবাঁধা কাজ করতেই তৈরি, জানান নবীন চাওলা । তিনি আরও বলেন, এছাড়াও ইভিএমগুলির দেখভাল এবং রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকেন অভিজ্ঞ আধিকারিকরা। ফলে ইভিএমগুলি নিরাপদভাবেই ব্যবহার করা যাবে বলে জানান চাওলা ।
নবীন চাওলা বলেন, একটা ইভিএমের মধ্যে থেকে চিপ বের করে তারমধ্যে অন্য চিপ ঢোকানো সম্ভব নয়। তাছাড়াও এবছর প্রত্যেক ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট লাগানো থাকছে। ফলে কোনওরকম ভুল হওয়ার সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার । তবে প্রবাসী ভারতীয়দের ভোট নিতে গেলে মেশিনগুলিকে কম্পিউটারাইজড করতে হবে। আর তখনই হ্যাকিংয়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানান চাওলা।
তবে পশ্চিমবঙ্গ ও বিহারে ৭ দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *