নিজস্ব সংবাদদাতা
নিউটাউনের নবাবপুরে একটি নির্মীয়মান বাড়ির পাঁচতলা থেকে থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। সোমবার সন্ধ্যেবেলায় স্থানীয় এক ব্যক্তি নির্মীয়মান ওই বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পান। এরপরই বাড়ির পাঁচতলা থেকে ঝুলন্ত অবস্থায় পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। নিউটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স ৩০-৩৫ হবে বলে মনে করা হচ্ছে। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। যুবকের গলায় বা শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news