Breaking News
Home / TRENDING / কোনওমতেই যাচ্ছি না বিজেপিতে : দীপা

কোনওমতেই যাচ্ছি না বিজেপিতে : দীপা

দেবক বন্দ্যোপাধ্যায়

অবশেষে মুখ খুললেন দীপা দাশমুন্সি। মুখ খুললেন না, বলা ভাল আঙুল চালালেন। আঙুল চালালেন তাঁর মোবাইলে। মেসেজ করে চ্যানেল হিন্দুস্তানকে জানালেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। গত দু’দিন ধরে খবর রটে গেছিল দীপা দাশমুন্সি বিজেপিতে যোগ দিচ্ছেন। আর এক কংগ্রেস নেতা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামেও এমন খবর রটে ছিল। তিনি অবশ্য তৎক্ষনাৎ মুখ খুলে দ্রুত জল্পনার অবসান ঘটান।
দীপা খুব ঘনিষ্ঠ মহলে আগেই বলেছিলেন, তিনি বিজেপিতে যাবেন না। আজ, মঙ্গলবার আর কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন, “আমি কোনও মতেই বিজেপিতে যাচ্ছি না।”
তিনি বিজেপি না গেলেও এখনও পরিস্কার হয়নি, এটা তাঁর আদর্শগত অবস্থানের কারনে নাকি কারনটা কৌশলগত। যে সেলিমের বিরুদ্ধে অতি সামান্য মার্জিনে হেরে, ফলাফলে সন্দেহ প্রকাশ করে তিনি আদালতে গেছিলেন, সেই মহম্মদ সেলিমের হয়ে দীপা প্রচারে নামবেন কিনা তা এখনও জানা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *