Breaking News
Home / TRENDING / হাসনাবাদে গুলি করে খুন বিজেপির মহিলা নেত্রীকে

হাসনাবাদে গুলি করে খুন বিজেপির মহিলা নেত্রীকে

নিজস্ব সংবাদদাতা। ভোট-পরবর্তী সন্ত্রাসের বিজেপি কর্মীদের মৃত্যুর মিছিল চলছেই। বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের তকিপুর গ্রামের এক মহিলা বিজেপি নেত্রী সরস্বতী দাসের (৪২) । এদিন সন্ধ্যায় সরস্বতীর স্বামী শুভঙ্কর দাস বাজার গিয়েছিলেন। রাত সওয়া নটা নাগাদ বাড়ি ফিরে স্ত্রীকে উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সরস্বতী। দ্রুতই খবর যায় পুলিশ প্রশাসনে। ঘটনাস্থল থেকে তাঁর দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় বিজেপি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *