Breaking News
Home / TRENDING / মধ্যমগ্রামে এলাকা দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

মধ্যমগ্রামে এলাকা দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা:

দলবল নিয়ে এলাকা দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ছুরি আহত এলাকার তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত ১৭ নং ওয়ার্ডের কৃষ্ণপল্লীতে।

তৃণমূল সমর্থকদের অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে সুমন অধিকারী ও তার দলবল। এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত সুমন আজ সন্ধ্যায় দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় তৃণমূল যুব সভাপতি মানিক বিশ্বাসের বাড়িতে। তাঁর বাড়িতে এসে গালিগালাজের পাশাপাশি মানিক বিশ্বাসকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। সেসময় বাধা দেন পল্টু বিশ্বাস।

অভিযোগ, ঠেকাতে গিয়ে চোখে আঘাত লাগে পল্টুর। বারাসাত হাসপাতালে পল্টু বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যমগ্রাম থানায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির অভিযোগ জানানো হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *