ওয়েব ডেস্ক:
আবারও কমল পেট্রল ডিজেলের দাম । বৃহস্পতিবার দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১৮ পয়সা কমে দাঁড়াল ৭৯.৩৭ টাকা । কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ২০ পয়সা কমে দাম হল ৮১.৪৩ টাকা । মুম্বইয়ে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৮৪. ৮৩ টাকা হয়েছে। গত কয়েকদিন ধরে পেট্রলের দাম একটু একটু করে কমায় অবশেষে স্বস্তির হাসি মধ্যবিত্তের মুখে। উল্লেখ্য, পুজোর আগে একমাস ধরে দেশজুড়ে পেট্রল ডিজেলের দাম বাড়তে থাকায় পকেটএ টান পড়ছিল সাধারন মানুষের। অবস্থা সামাল দিতে ২ টাকা সেস কমিয়েছিল রাজ্য সরকার। এরপর কেন্দ্রীয় সরকারের তরফেও পেট্রল ডিজেলের দাম ২.৫০ টাকা কমানো হয়। জানা গিয়েছিল, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার ফলেই উর্ধ্বমুখী ছুটছিল পেট্রল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news