ওয়েব ডেস্ক:
মহারাষ্ট্রের ২৬টি জেলার ১৫১টি তহসিলে খরার ঘোষণা করল ফড়নবীশ সরকার। এরমধ্যে ১১২টি তহসিলে মারাত্মক খরা পরিস্থিতি তৈরি হয়েছে। তারমানে এই তহসিলে ৬০ শতাংশ ফসল নষ্ট হয়ে গিয়েছে। বাকি ৩৯টি তহসিলে ৩৩.৫ শতাংশ ফসলের ক্ষতি হয়েছে। বুধবার মহারাষ্ট্র সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যে এই খরা কবলিত তহসিলগুলিতে আক্রান্ত কৃষকদের সাহায্য করা হবে । আক্রান্ত কৃষকদের ঋণ মকুব, পাম্প চালানোর জন্য ব্যবহৃত বিদ্যুৎ বিলে ছাড়, কৃষক পরিবারের স্কুল ও কলেজে পাঠ্যরত ছাত্রছাত্রীদের পরীক্ষা শুল্ক মকুব, আক্রান্ত জেলাগুলিতে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ফড়নবীশ সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news