Breaking News
Home / TRENDING / মধ্যপ্রদেশে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার কংগ্রেসের দুই নেতা

মধ্যপ্রদেশে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার কংগ্রেসের দুই নেতা

ওয়েব ডেস্কঃ

মধ্যপ্রদেশে ছেলে ধরা সন্দেহে মার খেলেন দুই কংগ্রেস নেতাসহ তিনজন। ছেলে ধরা ভেবে বেতুল জেলার শীতলঝরি গ্রামের বাসিন্দা দুই কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শুক্লা, ধরমু সিংহ লাঞ্জিওয়ার এবং আদিবাসী সম্প্রদায়ের নেতা ললিত বরাসকারকে ছেলে ধরা সন্দেহে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা।

বেতুল জেলা পুলিশের অ্যাডিশনাল সুপার রামস্নেহী মিশ্র বলেন, “ঘটনার দিন ওই তিনজন গ্রামের একজন কংগ্রেস নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফেরার সময় গ্রামবাসীরা ছেলে ধরা সন্দেহ করে তাঁদের গাড়ির ওপর চড়াও হন। ফলে তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন।” তিনি আরও বলেন, এই এলাকায় কয়েক দিন ধরে ছেলে ধরা খবর ছড়াচ্ছিল। সেই জন্য গ্রামবাসীরা অচেনা কাউকে দেখতে পেয়ে আক্রমন করেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহে শুধুমাত্র বেতুল জেলাতেই তিনটি গণপিটুনির ঘটনা ঘটেছে। এছাড়া ইন্দোর, ভোপাল, সেহোর, হোসাঙ্গাবাদ, নিমাচ, রাইসেন সহ মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *