নিজস্ব সংবাদদাতা:
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক রিকশাচালকের। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার অন্তর্গত রেল পুকুরে। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় দেশবন্ধু নগর এলাকার বাসিন্দা মহাদেব সাহা নামে এক রিকশাচালক পুকুরে স্নান করতে নামেন। তার কিছুক্ষণ পর সে আর উঠে না আসায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় বাগুইআটি থানাকে। বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নামানো হয় বেঙ্গল পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীদের। সাত ঘণ্টার পর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news