ওয়েব ডেস্ক:
মধ্য কাশ্মীরের বুদগম জেলায় সন্ত্রাসবাদীদের দ্বারা একজন সিআরপিএফ জওয়ান অপহরণ করার পর, শুক্রবার সন্ধ্যায় ফের উপত্যকায় রেড এলার্ট জারি হয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে, বুদগমের চাদওড়া ব্লক থেকে মহম্মদ ইয়াসিন নামে ওই সৈনিককে, তাঁর বাড়ির কাছ থেকে অপহরণ করেন সন্ত্রাসবাদীরা।
সেনাবাহিনীর কর্তৃপক্ষের কাছ থেকে এই ব্যাপারে সঠিক কিছু জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ওই সেনাকে খোঁজার জন্য সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ ব্যাপক চেষ্টা করেছে।
দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার কাছে অবস্থিত বুদগম এলাকা। অন্য আরেকটি ঘটনায়, সন্দেহভাজন সন্ত্রাসবাদীর একজন পুলিশ অফিসারের সার্ভিস রিভলবার ছিনতাই করেছে। পুলিশ কমিশনার দালীপ কুমারের মতে, কিছু মুখোশধারী মানুষ এইসব ঘটনা ঘটাচ্ছে।
তবে এইসব ঘটনার ফলে এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং মুখোশ ধারীদের উদ্দেশ্যে একটি বৃহৎ অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news