Breaking News
Home / TRENDING / ভোট বড় বালাই, সংখ্যালঘুদের টানতে এবার ‘বঙ্গীয় ইমাম পরিষদের’ সম্মলন তৃণমূলের

ভোট বড় বালাই, সংখ্যালঘুদের টানতে এবার ‘বঙ্গীয় ইমাম পরিষদের’ সম্মলন তৃণমূলের

নীল রায়

সংখ্যালঘু ভোট নিয়েও কী দিন দিন শঙ্কা বাড়ছে তৃণমূলে? সম্প্রতি তৃণমূল নেতাদের কার্যকলাপে সংখ্যালঘু ভোট নিয়ে বাড়তি উদ্যোগ ধরা পড়েছে। তেমনি একটি উদ্যোগ ধরা পরল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। রবিবার বারুইপুরের রবীন্দ্রভবনের অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল সমর্থিত বঙ্গীয় ইমাম পরিষদের সম্মেলন। যেখানে হাজির হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ইমামদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আগামী লোকসভা ভোটের প্রচার সারলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। যিনি আবার দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতিও। এবারের লোকসভা নির্বাচনে যাতে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তৃণমূল প্রার্থীরা পান, সে বিষয়ে আলোকপাত করেই এদিন বক্তৃতা করেন শুভাশিস। যদিও তৃণমূলে বঙ্গীয় ইমাম পরিষদ বলে কোনও সংগঠন নেই বলেই জানা গিয়েছে। এদিনের সভার মূল আয়োজক ছিলেন মন্দিরবাজার থেকে নির্বাচিত তৃণমূলের জেলা পরিষদ সদস্য মৌলানা আবুল কাশেম। যিনি আবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সংখ্যালঘু সেলের সভাপতিও বটে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা হিন্দু ভোট ব্যাঙ্ক যে বাড়ন্ত, তা ভালই বুঝে গিয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। তাই এখন খড় কুটোর মত রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে আঁকড়ে ধরতে চাইছে তৃণমূল। আর তার জেরেই আচমকা বঙ্গীয় ইমাম পরিষদ নাম দিয়ে সভা করার প্রয়োজনীয়তা অনুভব করল দল। রাজ্য স্তরের এক সংখ্যালঘু সেল এর নেতার কথায়, “বঙ্গীয় ইমাম পরিষদ বলে দলের কোনও শাখা আছে তা আমার জানা নেই। ‌তবে শুভাশিস চক্রবর্তীর মতো রাজ্যসভার সাংসদ তথা দক্ষিন ২৪ পরগনা জেলা সংগঠনের সভাপতি যখন সেই সমাবেশে গিয়েছেন। তখন বিষয়টিকে খাটো করে দেখার কোনও উপায় নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *