Breaking News
Home / TRENDING / বাগানে সনি নর্ডি সমাচার। জানুন ক্লিক করে বিস্তারিত

বাগানে সনি নর্ডি সমাচার। জানুন ক্লিক করে বিস্তারিত

প্রসেনজিৎ মাহাতো
দল গঠনে নেমে পড়েছে বাগান।
মোহনবাগান ক্লাব সূত্রে খবর, রিয়েল কাশ্মীরের ডিফেন্ডার ম্যাসন রবার্টসনকে নতুন মরশুমে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাগানের। কথাবার্তা সেভাবে এগোয়নি এখনও। ম্যাসন (কাশ্মীরের কোচ ডেভিড রবার্টসনের পুত্র) এবারের আই লিগে বেশ ভাল পারফর্ম করেছেন। মোহনবাগানের বিরুদ্ধে গোলও রয়েছে তঁার।
অন্যদিকে, ক্লাবের জার্সিতে সনিকে রুখে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোষ্টারিকান বিশ্বকাপার। দেেশর জার্সিতে সনি বনাম অ্যাকস্টা লড়াই কী হবে? ২৪ জুন কনকাকাফ গোল্ড কাপে হাইতির বিরুদ্ধে নামবে কোস্টারিকা। সেই ম্যাচে খেলতে পারেন সনি এবং অ্যাকস্টা। এই লড়াই প্রসঙ্গে সনি শনিবার ক্লাবের ড্রেসিংরুমে বসে বলে দিলেন, ‘ও (জনি অ্যাকস্টা) বড় মাপের ফুটবলার। এবারে আই লিগে ওর খেলা সবাই দেখেছে। আলাদা করে কিছু বলার নেই। ক্লাবের জার্সিতে খেলেছি ওর বিরুদ্ধে। দেশের জার্সিতে লড়াই অন্যরকম। আশা করছি, আমি টিমে থাকব।’
তঁার মোহনবাগানের জমানায় সদ্য সমাপ্ত মরশুমটাই সবচেয়ে জঘন্য গেছে, একবাক্যে স্বীকার করে নিচ্ছেন সনি নর্ডি। তঁার কথায়, ‘পুরো টিমটাই ফ্লপ করেছে। ব্যক্তিগত ভাবে কাউকে দোষ দিয়ে লাভ নেই। আই লিগ জেতার বছরে আমরা টিম হিসেবে সাফল্য পেয়েছিলাম। এবারও টিম হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। সবারই কিছু না কিছু ভুল রয়েছে।’ কথা বলার ফঁাকে তঁার এক অনুরাগী হাজির। নিজের জার্সিতে সই করে ভক্তের হাতে তুেল দিলেন সনি নর্ডি। তখনই বললেন, ‘প্রত্যেক বছর আমার জার্সি কেউ নিক আর না নিক, গার্সিয়া (বাগানের প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার) নেবেই। ও আমার সবচেয়ে বড় ফ্যান।’ কথা শেষ করেই হেসে ফেললেন। তারপর জুড়লেন, ‘এবারে এখনও পর্যন্ত নেয়নি। বলেছে কারর হাত দিয়ে পাঠিয়ে দিতে। ও দেশে ফিরে গেছে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *