নিজস্ব সংবাদদাতা
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অটো বিভ্রাট বাগুইআটিতে। জানা গিয়েছে, আজ দুপুর দেড়টা নাগাদ জগতপুর থেকে যাত্রাগাছি রুটের একাংশ অটোচালক অভিযোগ করে তারা যখন জগতপুর থেকে অটো নিয়ে যাত্রাগাছি দিকে যাচ্ছিলো সেই সময় কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তাদেরকে গালিগালাজ করে এবং অটো বন্ধ করে দেয়। পাশাপাশি অটোচালকদের অভিযোগ তারা আইএনটিটিইউসি পরিচালিত ইউনিয়ন তাদের দাবি বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের প্রচারের সমর্থনে অটোর পেছনে ব্যানার লাগানো এবং তৃণমূল প্রার্থীর প্রচারে যাওয়ায় তাদের এই অটো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শিব শংকর ভান্ডারী। বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অটোচালকদের আশঙ্কা তারা অটো চালালে পুনরায় তাদের উপর আক্রমণ হতে পারে। প্রায় তিন ঘন্টা ধরে বাগুইহাটি জগতপুর থেকে যাত্রাগাছি পর্যন্ত অটো রুট বন্ধ ব্যাপক দুর্ভোগের মধ্যে নিত্যযাত্রীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news