নীল বণিক
আজ নির্বাচন কমিশন রাজ্যের আয়কর ভবনের কর্তাদের সঙ্গে একটি জরুরী বৈঠকে করবে। আজ দুপুর ২টোয় কলকাতার জাতীয় নির্বাচন কমিশন দফতরে এই বৈঠক হবে। রাজ্যের আয়কর দফতরের চার অধিকর্তা এই বৈঠকে যোগ দেবেন বলে এখনও পর্যন্ত খবর। কমিশন চাইছে লোকসভা ভোটে কাল টাকার লেনদেন বন্ধ করতে। তাই নির্বাচনের আগে আয়কর দফতরের কর্তাদের সঙ্গে রাজ্যের নির্বাচনের আধিকারীকদের সমন্বয় বাড়াতে চাইছে। এমনকি ভোটের সময় কোন ধরনের ব্যাবসায়ীরা কালো টাকার লেনদেন চালায় সেই ব্যাপারেও আয়কর ভবন থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে চায় কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news