ওয়েব ডেক্স :
পুলওয়ামা হামলার প্রতিবাদে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে মঙ্গলবার ভোর ৩.৩০ মিনিট নাগাদ ১২টি মিরাজ-২০০০ ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ১০০ কেজি বোমাবর্ষণ করে পাক জঙ্গিগোষ্ঠীকে পুরোপুরি ধ্বংস করে দেয়। যার ফলে প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গী নিকেশ হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই এর খবর। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সেনা অভিযান নিয়ে সবিস্তার রিপোর্ট জমা দেওয়ার পর, প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত আছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ প্রতিরক্ষা বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসারেরা। বেলা ১১.৩০ এ সাংবাদিক বৈঠক করবেন ভারতীয় বিদেশ সচিব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news