Breaking News
Home / TRENDING / পুলওয়ামার যোগ্য জবাব: পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে ২০০ জঙ্গিঘাঁটি ওড়াল বায়ুসেনা

পুলওয়ামার যোগ্য জবাব: পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে ২০০ জঙ্গিঘাঁটি ওড়াল বায়ুসেনা

ওয়েব ডেস্ক

মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জৈশ-এ-মহম্মদের জঙ্গি ঘাঁটিগুলিতে এয়ার স্ট্রাইক করল ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ভোর ৩.৩০ নাগাদ ১২টি মিরাজ ২০০০ বিমান নিয়ন্ত্রণরেখা বরাবর যেসব জঙ্গি ঘাঁটিগুলি ছিল, সেগুলির ওপর হামলা করা হয়েছে। ভারতীয় বায়ুসেনা জানাচ্ছে মিরাজ ২০০০ যুদ্ধ বিমানে ১০০০ কেজির লেজার বোম ব্যবহার করা হয়েছে। এই লেজার বোমাগুলি উন্নত প্রযুক্তির মাধ্যমে টার্গেট চিহ্নিত করে সেখানেই বিস্ফোরণ ঘটাতে পারে। জানা গিয়েছে, বালাকোটের কাছাকাছি জৈশের ২০০ থেকে ৩০০টি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা ।

খবরটি পাওয়ার কয়েক ঘন্টা পরেই পাকিস্তান অভিযোগ করে, ভারতীয় বায়ুসেনা সীমান্তরেখা লঙ্ঘন করে কয়েকবার পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তান সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ টুইট করে বলেন, “ভারতীয় বিমানগুলি মুজাফরাবাদ সেক্টর থেকে অনুপ্রবেশ করেছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করেছে পাকিস্তান।
উল্লেখ্য সোমবারই সংবাদ সংস্থা জানায়, জৈশের জঙ্গি নেতা মাসুদ আজহারকে রাওয়ালপিন্ডি থেকে বাওহালপুরের কোট ঘানির নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায় পাকিস্তান সরকার।
উল্লেখ্য, এর আগে পুলওয়ামা হামলার প্রতিশোধ নেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *