Breaking News
Home / TRENDING / ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বন্ধ ফেসবুক-ট্যুইটার? বিস্তারিত জানুন ক্লিক করে

ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বন্ধ ফেসবুক-ট্যুইটার? বিস্তারিত জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের ৪৮ ঘন্টা আগে থেকে সোশাল মিডিয়ায় সবরকম রাজনৈতিক দলগুলির প্রচার বন্ধ করার কথা ভাবছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে নিজেদের অভিমত জানায় কমিশন। জানা গিয়েছে, ফেসবুক, ইন্সটাগ্রাম, ট্যুইটার, গুগল, ইউ টিউব সহ ইন্টারনেটে সবরকম রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বর্তমানে বিভিন্ন সাইট ও মোবাইল ও ইন্টারনেট কোম্পানীর সঙ্গে আলোচনা করছে কমিশন। তবে আদালত কোনও নির্দেশিকা জারি করলে তা মানতে বাধ্য হবে ওয়েবসাইট গুলি।
প্রসঙ্গত, ভোটের আগে সোশাল মিডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপনে যুবসমাজ প্রভাবিত হতে পারে ভেবেই তা পুরোপুরি বন্ধ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে গুগল ও ট্যুইটারের তরফে জানানো হয়েছে আদালতের তরফে কোনও নির্দেশিকা না জারি হলে ক্লায়েন্ট টাকা দিলেই তারা বিজ্ঞাপন প্রচার করতে বাধ্য। একমাত্র ফেসবুকেই নিয়ম আছে নির্বাচন কমিশনের সার্টিফিকেট থাকলে তবেই ভোটের সময় সেই বিজ্ঞাপন প্রচার করা যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *