Breaking News
Home / TRENDING / জোটছাড়া ভোটে লড়াইয়ের প্রস্তুত আলিমুদ্দিন

জোটছাড়া ভোটে লড়াইয়ের প্রস্তুত আলিমুদ্দিন

নীল রায়

কংগ্রেসের সঙ্গে জোটের আলোচনার পাশাপাশি “একলা চলো”-র প্রস্তুতি রাখছে সিপিএম। তাদের কমবেশি ২০-২২টি আসনে প্রার্থী ঠিক হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। জোট হোক বা না হোক রায়গঞ্জ ও মুর্শিদাবাদে যথাক্রমে প্রার্থী হবেন সাংসদ মহম্মদ সেলিম এবং বদরুদ্দোজা খান। যাদবপুরে প্রার্থী হবেন আইনজীবী তথা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। দক্ষিণ কলকাতায় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী প্রার্থী হতে রাজি না হওয়ায়, এই আসনে সিপিএম প্রার্থী হচ্ছেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়। গত লোকসভা ভোটেও এই আসনে প্রার্থী ছিলেন তিনি। যদিও সিপিএম নেতৃত্ব ঠিক করেছে কলকাতার একটি আসন কংগ্রেসকে ছাড়া হবে, সেটি সম্ভবত উত্তর কলকাতা। তবুও এই আসনে রূপা বাগচীকে তৈরী থাকতে বলা হয়েছে। ঝাড়গ্রাম আসনে প্রার্থী আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম। বোলপুর কেন্দ্রে প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম। বীরভূম আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দলের আর এক কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী। বর্ধমান পূর্বের প্রার্থী ঈশ্বর দাস। আসানসোল কেন্দ্র প্রার্থী হবেন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলী প্রাথমিকভাবে চাইলেও বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না আর এক কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। তিনি প্রার্থী হতে চান না। ২০১৬ সালে তালড্যাঙরা থেকে দাঁড়িয়ে তৃনমূলের সমীর চক্রবর্তীর কাছে পরাজিত হন অমিয়। তাই বাঁকুড়ার সিপিএম প্রার্থী পার্থ মজুমদার এবং সুকুমার পাইনের মধ্যে কেউ একজন । দমদম কেন্দ্রে প্রার্থী রেখা গোস্বামী। বনগাঁ কেন্দ্রের জন্য অলোকেশ দাস কিংবা দেবেশ সম্ভাব্য প্রার্থী। আজ শুক্রবার বামফ্রন্টের বৈঠকে শরিকদের সঙ্গে প্রার্থী নিয়ে আলোচনা চূড়ান্ত করবে সিপিএম। যেদিনই ভোট ঘোষণা হবে সেদিনই প্রথম দফায় অন্তত ২০ টি আসনে বামেদের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। অন্যদিকে, বামফ্রন্টের পক্ষে আরএসপি-র জয়নগরের প্রার্থী প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর, বালুরঘাটে রনেন বর্মন ও আলিপুরদয়ারে প্রাক্তন মন্ত্রী মনোহর তিরকেরর মেয়ে মিলি ওরাঁও প্রার্থী হবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *