নীল রায়
লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে ১২ সদস্যের কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কমিটি ঘোষনা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়
, শুভেন্দু অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, শশী পাঁজা, সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক ও ডেরেক ও ব্রায়েন। এই কমিটির ঠিক কী কী কাজ হবে, তা খোলসা করতে চাননি পার্থ। তবে সব সাংসদকে আবার দলনেত্রী ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে বায়োডেটা জমা দিতে বলা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে দ্বায়িত্ব ভাগ করে দিলেন মমতা। প্রার্থী চয়ন থেকে প্রচার, সব কৌশলই বৈঠক করে ঠিক করবে এই কমিটি। ঘটনাচক্রে, ১২ জনের এই কমিটিতে স্থান হয়নী উত্তরবঙ্গের কোনও তৃণমূল নেতার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news