নীল রায়
গুরুতর অসুস্থ হওয়ায় এসএসকেএম-এর সিসিইউতে ভর্তি করা হয়েছে বড় মা বীণাপাণি দেবীকে। হাসপাতাল সূত্রে খবর, বুকে কফ জমেছে তাঁর। নিউমোনিয়া ও ইনফেকশনও হয়েছে বীণাপাণি দেবীর। ফলে বাধ্য হয়ে কল্যাণীর হাসপাতাল থেকে এসএসকেএম-এ নিয়ে আসতে হয় তাঁকে। রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় মতুয়া মহাসঙ্ঘের বড়মাকে। গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীকে ভর্তি করা হয়েছিল কল্যাণীর জেএনএম হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news