Breaking News
Home / TRENDING / জাতীয় ভাবাবেগে আঘাত এনেছে বিরোধীরা : অরুণ জেটলি

জাতীয় ভাবাবেগে আঘাত এনেছে বিরোধীরা : অরুণ জেটলি

ওয়েব ডেক্স :

বালাকোটে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ক’দিন প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, এয়ারস্ট্রাইকে কতজন মারা গেছেন? বোমা ঠিক কোন জায়গায় পড়েছে? কারা মারা গেছেন? দেশের লোকের সত্যি জানা উচিত। এবার সেই নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলিকে ট্যুইট করে আক্রমণ করলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

 

পাল্টা তিনি প্রশ্ন তোলেন, গত ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। তাদের আমলে দেশের পরিস্থিতি এককথায় ভয়ঙ্কর ছিল। তারা সেনাবাহিনীর জন্য কি কি করেছে জানতে চাই? পাশাপাশি বিরোধী দলগুলিকে নিশানা করে তিনি বলেন, “পাকিস্তানের বিমান হানা নিয়ে বায়ুসেনার পাশে  দাঁড়ানোর পরিবর্তে, দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ তৈরি হয়েছে।”

 

সম্প্রতি দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে সর্বসম্মতভাবে বিজেপির বিরুদ্ধে পুলওয়ামা এবং বালাকোটের ঘটনা নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। এ প্রসঙ্গে জেটলির প্রশ্ন, “তাদের এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কারণ এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কোন প্রমাণ কি তাদের কাছে আছে? তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে, প্রশ্ন তুলে দেশের সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। পাকিস্তানের মুখে হাসি ফোটাচ্ছে এই সমস্ত বিতর্ক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *