Breaking News
Home / TRENDING / ভোটকর্মীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে, জানাল কমিশন

ভোটকর্মীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে, জানাল কমিশন

নীল বণিক

প্রথম দফার নির্বাচনের আগে ভোটার এবং ভোট কর্মীদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব। প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জায়গায় জায়গায়। সেই সব ভোট কর্মীদের আশ্বস্ত করে তিনি জানালেন ভোটকর্মীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেবে নির্বাচন কমিশন। রাজ্যের প্রত্যেক বুথে ভোটার ও ভোট কর্মীদের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। তার সঙ্গে ফ্লাইং স্কোয়াডের পুলিশ কর্মীও নজরদারির দায়িত্বে থাকবে বলেও জানিয়েছেন আরিজ আফতাব।সোমবার জেসপ বিল্ডিংয়ে উত্তর কলকাতা জেলা নির্বাচন আধিকারিকের দফতরে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যে প্রত্যেক দফাতেই সশস্ত্র পুলিশ কর্মী দিয়ে ভোট করাবে কমিশন। পাশাপাশি ভোটার ও ভোটকর্মীদের নিরাপত্তায় কোনওরকম গাফিলতি কমিশন করবে না বলেও আস্বস্ত করেছেন তিনি। এমনকি ভোটার ও ভোট কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর জন্য তিনি দিল্লির নির্বাচন কমিশন দফতরের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন আরিজ আফতাব। সেই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন প্রত্যেক লোকসভা কেন্দ্রের জন্য নিযুক্ত পর্যবেক্ষকরা সময় মতোই কেন্দ্রে পৌঁছে যাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *