নিজস্ব সংবাদদাতা
১১ এপ্রিল রাজ্যের ২লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে- আলিপুরদুয়ার ও কোচবিহার। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই ২ লোকসভা কেন্দ্রগুলি।
১) আলিপুরদুয়ার- এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৬,৪২,২৮৫। এদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মহিলা ভোটার রয়েছে। তৃতীয় লিঙ্গ ২৬জন। মোট ১৮৩৪ পোলিং বুথে সশস্ত্র বাহিনী দিয়ে ভোটগ্রহণ করানো হবে। এই লোকসভা কেন্দ্রে যে বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেগুলি হল- তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনী, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা।
কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট ২০১০টি পোলিং বুথে সশস্ত্র বাহিনীর পাহাড়ায় ভোট দেবেন ১৮,০৯৫৯৮জন ভোটার। এদের মধ্যে ৯,৪০৯৪৮ জন পুরুষ ভোটার এবং ৮,৬৮৬৩২জন মহিলা ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ১৮ জন। এই লোকসভা কেন্দ্রের যে যে বিধানসভা এলাকায় ভোটগ্রহণ হবে, সেগুলি হল- মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সীতাই, দিনহাটা, নাটাবাড়ি।
এবারে প্রতিটি পোলিং বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট করাবেন না বলে জানিয়েছিলেন ভোটকর্মীরা। নির্বাচন কমিশনের তরফে ভোটকর্মীদের নিরাপত্তার সম্পূর্ণ খেয়াল রাখা হবে বলে জানানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news