নীল বণিক
উত্তরবঙ্গে মোদীর পর এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা। আগামী ১১ ই এপ্রিল তিনি উত্তরবঙ্গের দুটি জায়গায় দুটি সভা করবেন। প্রথম সভাটি সকাল ১১.০০ নাগাদ দার্জিলিংয়ে করবেন অমিত শাহ। আর দ্বিতীয় সভাটি দুপুর ২.০০ নাগাদ রায়গঞ্জ শহরে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে করবেন অমিত শাহ। সভা শেষ করে অমিত শাহ সেদিনই কলকাতায় ফিরবেন। তারপর দলের রাজ্য নেতাদের নিয়ে রাতে একটি বৈঠক করবেন। ১২ ই এপ্রিল কলকাতায় একটি সাংবাদিক সম্মেলন করবেন অমিত শাহ। সাংবাদিক সম্মেলন শেষে তারপর তিনি দিল্লিতে ফিরবেন। যদিও ফের অমিত শাহ ১৯ বা ২০ এপ্রিল রাজ্য সফরে আসবেন বলে খবর। উত্তরবঙ্গের বুনিয়াদপুর ও বালুরঘাটে দলীয় প্রার্থীদের হয়ে সভা করবেন অমিত শাহ। অমিত শাহ উত্তরবঙ্গ থেকে পাঁচটি আসন টার্গেট করেছেন। সেজন্য উত্তরবঙ্গের প্রত্যেকটি আসনে একটি করে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news