নিজস্ব সংবাদদাতা
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। রবিবার রাজধানী কারাকাসে সেনা দিবস উপলক্ষ্যে ভাষণ দিচ্ছিলেন মাদুরো। সেই সময় তাঁর কাছে ২টি বিস্ফোরক ভর্তি ড্রোন চলে আসে। সেনার তৎপরতায় মাদুরোর প্রাণ বেঁচে গেলেও ৭জন সেনা আহত হয়েছে। তবে রাষ্ট্রপতির নিরাপত্তা বলয় ভেঙে ড্রোনটি মাদুরোর অত কাছে পৌঁছল কী করে সে নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর অভিযোগ, প্রতিবেশী দেশ কলোম্বিয়া অথবা আমেরিকান সন্ত্রাসবাদী এই হামলা করে থাকতে পারে। এই ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news