নিজস্ব সংবাদদাতা
৭তম দিনেও বাংলাদেশের ছাত্র আন্দোলনের জট কাটল না। তাঁদের ৯ দফার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছে আন্দোলনকারিরা। দিনেও ছাত্রছাত্রীদের আন্দোলন তুলে নিতে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন সরকার খুব তাড়াতাড়ি সড়ক পরিবহণ সুরক্ষা আইন আনবে। ছাত্রছাত্রীদের আর রাস্তায় থাকার দরকার নেই। শিক্ষক ও অভিভাবকদেরও ছাত্রছাত্রীদের বাড়ি ফিরিয়ে নেওয়ার আর্জি জানান তিনি। তবে এতে বরফ গলেনি। উপরন্তু আন্দোলনের জেরে সোমবার থেকে ঢাকার নাইট কোচগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। চট্টগ্রামেও বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সামনেই বাংলাদেশে নির্বাচন। তার আগে এই ছাত্র আন্দোলনের জেরে বিপাকে হাসিনা সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news