Breaking News
Home / TRENDING / নারী দিবস: লোক দেখানো উদযাপন মমতার, বিস্ফোরক ভারতী

নারী দিবস: লোক দেখানো উদযাপন মমতার, বিস্ফোরক ভারতী

নীল বণিক:

নারী দিবস উদযাপনের নামে সকালে ভোট প্রচার করতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীকে। একই দিনে রাজ্যের মহিলাদের মানবাধিকারের শোচনীয় হাল নিয়ে প্রশ্ন তুললেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। সকালে মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসের মঞ্চে দাঁড়িয়ে ভোটের মুখে প্রতিশ্রুতি দেন, তাঁর পছন্দের নতুন সরকার এলেই নারীর অধিকারকে গুরুত্ব দেওয়া হবে। যা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি ভারতী। পাশাপাশি তিনি পরিসংখ্যান দিয়ে জানান পশ্চিমবঙ্গের মেয়েদের অবস্থা কতটা খারাপ। ভারতী বলেন, এনসিআরবি ডেটা অনুয়ায়ী রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেখানে তৃণমূল সরকারের আমলে রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় শাস্তির হার মাত্র ৩.৬%। যা অনান্য রাজ্যের থেকে চোখে পড়ার মতো কম, দাবি করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া ভারতী। পাশাপাশি অ্যাসিড আক্রান্ত নারীর সংখ্যাও যে এরাজ্যে বাড়ছে তাও জানান তিনি। ভারতীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অ্যাসিড আক্রান্তের ঘটনায় শাস্তির হার ১৯%। ভারতী ঘোষ বলেন, রেকর্ড বলছে রাজ্যে নারীরা মোটেও সুরক্ষিত নয়।

প্রসঙ্গত: শুক্রবার নারী দিবসে রাজ্য বিজেপির সদর দফতর থেকে একটি মিছিল বার করে দলের মহিলা মোর্চা। মিছিলটি সেন্ট্রাল এভিনিউ হয়ে শ্যামবাজারে যায়। সেখানে একটি সংক্ষিপ্ত সভা করে শেষ হয় নারী মোর্চার মিছিল। মিছিলে ভারতী ঘোষের মতোই পা মেলান মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *