চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
রাম মন্দিরের ভূমি পুজোর দিন নয়াদিল্লিতে অবস্থিত সমস্ত দেশের দূতাবাসের দপ্তরে বিকানের লাড্ডু পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট সূত্রে খবর, রাম মন্দিরের শিল্যানাসের দিন সমস্ত দেশের দূতাবাসের কর্মীদের জন্য প্যাকেটে করে লাড্ডু পাঠানো হবে। এর জন্য চার লক্ষ প্যাকেট লাড্ডুর অর্ডার দেওয়া হয়েছে।
পাশাপাশি ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে, ৫ আগস্ট বেশি করে সাধু সন্তদের আমন্ত্রণ জানানো হবে। রাম মন্দির আন্দোলনের জন্য বহু সাধুসন্ত লড়াই করেছেন। তাঁদের সবাইকেই আমন্ত্রণ জানানো প্রয়োজন। প্রথমে বলা হয়েছিল করোনা সংক্রমণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হবে না। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ট্রাস্ট। বলা হয়, প্রয়োজনীয় সতর্কতা মেনেই আন্দোলনকারী সাধুদের আমন্ত্রণ জানানো হবে।
প্রসঙ্গত, ট্রাস্টই প্রথম অতিথির তালিকা ২৫০ জন থেকে কমিয়ে ২০০ জন করেছিল। ফের সিদ্ধান্ত বদল হল কেন। এর পিছনে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে ট্রাস্টের বিভিন্ন সংগঠন। তাদের দাবি, যাঁদের জন্য এই কাজ সম্ভব হচ্ছে তাঁদেরকে ব্রাত্য রাখা উচিত নয়। ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে ৬০০ জনের মতো সাধুকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। উল্লেখ্য, ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পুজোয় উপস্থিত থাকবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news