চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে সোমেন মিত্র চেয়েছিলেন বামেদের সঙ্গী করে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপিকে (BJP) জোর ধাক্কা দিতে। তাঁর মৃত্যুর একদিন পরেই কলকাতায় এআইসিসি নেতারা জানিয়ে দিলেন, সভাপতি সোমেন মিত্র যে রণনীতিতে দলকে পরিচালনা করতে চেয়েছিলেন, সেই ভাবনাতেই পরিচালিত হবে রাজ্য কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার সোমেন মিত্র (Somen Mitra) শেষ যাত্রায় অংশ নিতে পারেননি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক তথা এআইসিসির সাধারণ সম্পাদক গৌরব গগৈ ও বি পি সিং।দিল্লি থেকে কলকাতার সরাসরি বিমান নেই বলে তিনি সোমেন মিত্রের শেষকৃত্যে যোগ দিতে পারেননি গৌরব গগৈ ও বি পি সিং। কিন্তু বৃহস্পতিবার তাঁরা দিল্লি থেকে গৌহাটি হয়ে কলকাতার বিমান পৌঁছয় সন্ধ্যা ৭:৩০ টায়। বিমানবন্দর থেকেই তিনি এআইসিসি-র সম্পাদক বি পি সিং-কে সঙ্গে নিয়ে সোজাসুজি সোমেন মিত্রের বাসভবনে পৌঁছন। সেখানে সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র এবং পুত্র রোহন মিত্রের সঙ্গে সঙ্গে দেখা করেন। সেখানে প্রয়াত সভাপতির স্ত্রী ও পুত্রকে সমবেদনা জানান তাঁরা।
প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সম্মানে রাজ্য কংগ্রেসের সব রাজনৈতিক কর্মকান্ড আগামী ৭ দিনের জন্য স্থগিত রাখার পরামর্শ দেন প্রবীণ কংগ্রেস নেতা এবং সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। তিনি বলেছেন, “এই সাতদিন রাজ্যের প্রতিটি শহর এবং ব্লকে সোমেন মিত্রের স্মরণ সভার আয়োজন করুন। প্রত্যেক দলীয় অফিসে দলের পতাকা অর্ধনমিত রাখার পরামর্শ দিচ্ছি।” ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসও সোমেন মিত্রের স্মরণসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সামাজিক দূরত্ব মেনে কিভাবে এই অনুষ্ঠান করা হবে তা নিয়েও মূলত আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেই তারিখ জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।
এআইসিসি -র (AICC) পর্যবেক্ষক গৌরব গগৈয়ে পাশে বসে প্রদীপ ভট্টাচার্য বলেন, “যেভাবে সোমেন মিত্র বামফ্রন্টের সঙ্গে যৌথ আন্দোলনের কর্মসূচি পালন করে এসেছেন সেই পথেই প্রদেশ কংগ্রেস চলবে। তাঁর পথেই বাম দলগুলির সঙ্গে নির্বাচনের সমঝোতাও গড়ে উঠবে।” এ প্রসঙ্গে গৌরব গগৈ (Gaurav Gagoi) বলেন, “সোমেন মিত্র যে উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন, সেখানে পৌঁছন সত্যিই শক্ত কিন্তু তাঁর স্বপ্ন গুলো আমাদেরই পূরণ করতে হবে। তাঁর দেখানো পথেই আগামী দিনে দল পরিচালিত হবে।” আজ সকাল থেকেই প্রদেশ কংগ্রেসের কাজ নতুনভাবে শুরু করার জন্য বাংলার অনেক কংগ্রেস নেতার সাথে তিনি কথা বলেন। প্রদেশ কংগ্রেসের আগামী রুপরেখা প্রসঙ্গে গৌরব গগৈ বলেন, “শীঘ্রই আবার সবার সাথে কথা বলে, সবার মতামত নিয়ে রাজ্য কংগ্রেসের ভবিষ্যতের সংগঠনের রূপরেখা এআইসিসিতে দলের নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news