Breaking News
Home / TRENDING / ভূমি পুজোতে মোদীর অযোধ্যা সফর, জেনে নিন প্রধানমন্ত্রীর কর্মসূচি

ভূমি পুজোতে মোদীর অযোধ্যা সফর, জেনে নিন প্রধানমন্ত্রীর কর্মসূচি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণের ভূমি পুজো অনুষ্ঠিত হবে অযোধ্যায়। এই অনুষ্ঠানকে ঘিরে উৎসাহিত গোটা বিশ্বজুড়ে থাকা রাম ভক্তরা। বুধবার রাম মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা যাচ্ছে, সকাল ৯:৩৫ মিনিটে নয়াদিল্লি থেকে লখনউয়ের উদ্দেশ্যে রওনা হবেন মোদী। ১০:৩৫ মিনিটে লখনউ বিমানবন্দরে নামবেন মোদী। ১০:৪০ মিনিটে মোদীর হেলিকপ্টার বিমানবন্দর থেকে অযোধ্যার উদ্দেশ্যে উড়ে যাবে। সকাল ১১:৩০ মিনিটে অযোধ্যার সাকেত কলেজ ক্যাম্পাসে পৌঁছবেন মোদী। ভূমি পুজো অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে হনুমানগড়ী মন্দিরে পুজো দিতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী একসঙ্গে ভূমি পুজোর অনুষ্ঠানে যোগ দেবেন। 

দুপুর ১২টায় রাম জন্মভূমির মূল অংশে অবস্থিত রামলালা বিরাজমান উদ্দেশ্যে প্রার্থনা করবেন মোদী। সোয়া বারোটা নাগাদ ওই স্থানে একটি জুঁই ফুলের গাছ লাগাবেন। মোদী পৌঁছনোর পর সাড়ে বারোটার সময় ভূমি পুজো শুরু করা হবে। ১২:৪০ মিনিটে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী মোদী রুপোর ইট দিয়ে স্থাপন করবেন। সরযূ নদীর তীরে অবস্থিত মন্দির শহর অযোধ্যা নগরীতে প্রায় তিন ঘন্টা সময় কাটিয়ে ২:০৫ মিনিট নাগাদ দিল্লি ফেরত আসবেন প্রধানমন্ত্রী।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *