চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূম। বীরভূম জেলার জালাল নগর গ্রামের একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে ক্রুড (অপরিশোধিত তেল) বোমা মজুত করা ছিল।
স্থানীয় সূত্রে খবর, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি শেখ শওকত নামে এক তৃণমূল কর্মীর। তবে বাড়িটিতে ওই তৃণমূল কর্মী থাকেন না। এ প্রসঙ্গে শওকত দাবি করেন, “বাড়িটি আমার। কিন্তু দীর্ঘদিন ধরে আমি ওই বাড়িতে বসবাস করছি না। আমি জানি না কারা কখন বাড়ির মধ্যে বোমা রেখেছিল।”
এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বীরভূম পুলিশ।
বিস্তারিত আসছে……..
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news