Breaking News
Home / TRENDING / দেশের ১৬টি জেলায় করোনা মৃত্যুর হার সর্বাধিক, চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক

দেশের ১৬টি জেলায় করোনা মৃত্যুর হার সর্বাধিক, চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

দেশের ৪টি রাজ্যের ১৬টি জেলায় করোনা মৃত্যুর গড় হার সর্বাধিক। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এমনকি এর স্থায়ী সমাধানও এই মুহূর্তে অধরা। 

কেন্দ্রের নজরদারিতে রয়েছে, গুজরাতের আমেদাবাদ ও সুরাত; কর্ণাটকের বেলাগাভী, বেঙ্গালুরু শহর, কালাবুরাগী এবং উদুপি; তামিলনাড়ুর চেন্নাই, কাঞ্চিপুরম, রাণীপেত, থেনি, থিরুভাল্লুর, তিরুচিরাপপল্লী, তুতিকোরিন এবং ভীরুধনগর; তেলেঙ্গানার হায়দরাবাদ, মেদচাল; এই ৪টি রাজ্যের ১৬টি জেলা। ভারতে মোট মৃত্যুর ১৭ শতাংশ এই ১৬টি জেলায় রয়েছে। এখানে আক্রান্তের সংখ্যাও বেশি। প্রতি দশ লক্ষে এখানে টেস্টের সংখ্যাও কম হওয়া সত্ত্বেও পিজিটিভের সংখ্যা বেশি। 

শুক্রবার স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে ১৬টি জেলার প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। ওই বৈঠকে কেন্দ্র কতকগুলি মেনে চলার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসনকে। বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে কো-মর্বিডি, গর্ভবতী মহিলা, বয়স্ক ও শিশুদের। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ওই জেলাগুলিতে যথেষ্ট সংখ্যায় অ্যাম্বুলেন্স মজুত রাখতে হবে। উপসর্গ মিললেই রোগীদের তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ এবং বেডের সংখ্যা আরও বাড়ানো হবে। একইসঙ্গে টেস্টের সংখ্যাও আরও বাড়াতে হবে। এবং বড় জমায়েত থেকে মানুষকে এড়িয়ে চলতে বলা হয়েছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *