Breaking News
Home / TRENDING / ভূবনেশ্বরে খেলছেন রঞ্জিত বাজাজ? জেনে নিন ক্লিক করে

ভূবনেশ্বরে খেলছেন রঞ্জিত বাজাজ? জেনে নিন ক্লিক করে

প্রসেনজিৎ মাহাতো

রঞ্জিত বাজাজের দল মিনার্ভা কি পারবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে এএফসি–র ম্যাচ?যা নিয়ে সম্প্রতি তুলকালাম হয়েছিল ভারতীয় ফুটবল। যা খবর, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামেই এএফসি কাপের ম্যাচ খেলবে মিনার্ভা। ঝামেলা মিটে গেছে। শনিবার ফেডারেশনকে চিঠি দিয়েছিলেন রঞ্জিত বাজাজ। ফেডারেশনের আই লিগের সিইও সুনন্দ ধর ফোন করেছিলেন কলিঙ্গ স্টেডিয়ামের কতৃপক্ষকে। দু–পক্ষের কথা হয়। সমস্যা মিটে গেছে। স্বস্তি রঞ্জিত বাজাজের। তিনি এএফসি কাপের ভেনু পেয়ে ক্লাব তুলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেইআগুনে জল ঢেলে দিলেন খোদ ফেডারেশন কর্তারা। রঞ্জিতকে চটাতে চায় না ফেডারেশন। কলিঙ্গর মাঠকে ব্যবস্থা করে দিয়ে সেটা আরও একবার প্রমাণ করল ফেডারেশন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *